বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদের আত্মা শান্তি পাবে: আইন উপদেষ্টা
logo

রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদের আত্মা শান্তি পাবে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মন্তব্য করেছে জুলাই অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন, আমি সন্তুষ্ট, রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদের আত্মার শান্তি পাবে বলে ।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, আমি মনে করি আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকের দিনে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণঅভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন তাদের।

উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মূল রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন