আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে । লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে রাতের মধ্যে দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে।
বলা হয়, রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর অন্য এক পূর্বাভাসে জানায়, লঘুচাপের প্রভাবে সারাদেশের কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।
-খবরপ্রতিদিন/ সি.ব