বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
logo

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা অঞ্চলে । তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, ভূমিকম্পেনর পর সব ধরনের জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

তিনি আনও জানান, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ০.৫ থেকে ১.৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। এ কারণে স্থানীয়দের উপকূল থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলের কুরিল দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আলাস্কার কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে।

সংস্থাটি বলছে, ওই এলাকায় প্রবল স্রোত তৈরি হতে পারে এবং কামচাতকা উপকূলের কিছু অংশে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন