ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা রাশিয়ার জ্বালানিবাহী একটি ট্রেনে। ইউক্রেনপন্থী সূত্র জানিয়েছে, রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।
সেন্টার ফর দ্য স্টাডি অব অকুপেশনের পেত্রো আন্দ্রেওইসেচেঙ্কো টেলিগ্রামে জানান, ট্রেনে থাকা কেউই জীবিত নেই। তিনি বলেন, ‘জীবিত কোনো কিছু (ট্রেনে) রাখা হয়নি।’
তার দাবি, ক্ষয়ক্ষতি এড়াতে রুশ বাহিনী রাতের বেলা জ্বালানি ও গাড়ি পরিবহন করত। তবুও ইউক্রেনের নাশকতাকারীরা সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। তিনি একে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর একটি বিশেষ অভিযান হিসেবে উল্লেখ করেন।
সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনটির একাধিক বগিতে আগুন জ্বলছে। তবে হামলার বিষয়ে ইউক্রেন কিংবা রাশিয়ার সরকারি পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
জানা গেছে, হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থল জাপোরিঝিয়া অঞ্চলের উরোজায়াঙ্ক ও তোকমাকের মাঝামাঝি এলাকায়। তবে কীভাবে হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, এর আগেও ইউক্রেন বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে। গত জুনে রাশিয়ার ভেতরে অন্তত ১০০ ড্রোন দিয়ে সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় কিয়েভ। এতে বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব