বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় রাষ্ট্র সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না: রেজাউল করীম
logo

রাষ্ট্র সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না: রেজাউল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি আরও বলেন, একদল চাঁদাবাজি করে সেই টাকা নির্বাচনের কাজে লাগাতে চায়, পিআর পদ্ধতি না বুঝলে রাজনীতি করার দরকার কি?

মঙ্গলবার ১২ আগস্ট বিকেলে মাগুরা শহরের নোমানি ময়দানে এক গণ সমাবেশে  তিনি এসব কথা বলেন। এসময় মাগুরার দুটি সংসদীয় আসনের  মাগুরা- ১ আসনে সংসদ সদস্য মাওলানা নাজিরুল ইসলাম ও দুই আসনে আলহাজ্ব মুফতি মোস্তফা কামালের নাম ঘোষণা করেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের সহ অন্যান্য ইসলামি দলের নেতাকর্মীরা। তারা বলেন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করা হবে। তাই এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার কথা বলেন বক্তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন