বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রাষ্ট্র সংস্কার ও গনহত্যার বিচার আগে তারপর নির্বাচন: কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল
logo

রাষ্ট্র সংস্কার ও গনহত্যার বিচার আগে তারপর নির্বাচন: কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল

সুন্দর জাতি গঠনে সাংবাদিকদের ভুমিকা অনেক। প্রকৃত এবং  সত্য ঘটনাকে তুলে দেশের উন্নয়নে সাংবাদিকরা অবদান রাখতে পারে। দীর্ ১৬ বছর সাংবাদিকরা সমাজের সঠিক চিত্র তুলে ধরতে পারেনি। এখন সময় এসেছে সঠিক সংবাদ প্রকাশ করার।

তিনি বলেন,  র্দীঘ ১৬ বছরে সাংবাদিকরা যেমন ম্বাধীন মতামত ব্যক্ত করতে পারেনি তেমনি  আমাকে নিজ এলাকায় কাজ করার সুযোগ দেয়া হয়নি। সাধারণ মানুষের সেবা করাই বড় ধর্ম, আমি মনে কাজই করতে চেয়েছি।

মানুষের সেবা করার মধ্যেদিয়ে জীবন কাটাতে চাই।,এখন জুলাই-আগস্ট বিপ্লবের পর সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষের মুক্ত স্বাধীনতা কিছুই ছিল না । দেশের কৃষি,বণিজ্য,শিল্প,বিচার ব্যবস্থায় দুনীতির আখড়ায় পরিণত হয়েছিল । যে তরুণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশে পেয়েছি যাদের রক্তের দাগ এখনো শুকায়নি সেই শহীদদের হত্যার বিচার হওয়া খুবই জরুরী ।

তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি শহীদদের বিচার করতে হবে । সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরো বলেন,আমি আমি সারা জীবন কৃষি বিজ্ঞানী হিসেবে সরকারের সাথে কাজ করেছি । কৃষি উন্নয়নে বিভিন্ন ফসলের ৮৮টি জাত উদ্ভাবন করেছি । কৃষি নির্ভর মানুষের উন্নয়নে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের পরামর্শ ও সেবা প্রদান করেছি ।

বিগত সময়ে নানা সামাজিক কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখিন হয়েছি। তাই এখন সময় এসেছে মুক্তভাবে কথা বলার । আমি মাগুরাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই । মাগুরার উন্নয়নে আমি আপনারাদের সার্বিক সহযোগিতা চাই । শনিবার ২ আগস্ট দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড.আলী আফজাল।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংবাদিক আশরাফুল আলম সাগর ,সাংবাদিক মতিন রহমান,নাইমুর ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো: হুসাইন,সমাজসেবক আলী রেজা রাজুসহ মাগুরা প্রেসক্লাবের সদস্য ও  সুধীজন উপস্থিত ছিলেন ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন