বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রামুর খুনিয়াপালংএ গণপিটুনিতে ডাকাতের মৃত্যু
logo

রামুর খুনিয়াপালংএ গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

কক্সবাজারের রামুতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত আবদুল মন্নান (৩৮) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার দূধর্ষ ডাকাত মছন আলীর ছেলে। রবিবার, ২৯ জুন সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,  সকালে মান্নান ডাকাতের নেতৃত্বে ডাকাতদল ওই এলাকার রশিদের বাড়িতে প্রবেশ করে লুটপাট শুরু করে। 

এক পর্যায়ে বাঁধা দেয়ায় বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে ডাকাত মন্নান। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় পরিবারের অন্যান্য সদস্যা আর্তচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে ডাকাত দলের প্রধান মন্নানকে হাতে নাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে বেধম প্রহার শুরু এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ডাকাত মন্নান। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, গণপিটুনিতে ডাকাত মন্নানের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মন্নান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ভীতি ছড়িয়ে রেখেছিল। রাত নামলেই শুরু হতো তার দলবল নিয়ে চুরি, ছিনতাই, গরু চুরি, এমনকি নারীদের উত্যক্ত করার মতো ঘটনাও। থানায় একাধিক মৌখিক অভিযোগ করলেও তার বিরুদ্ধে দৃশ্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এখন তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন