বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রামুর ঈদগড়ের সন্ত্রাসী কলিম উল্লাহ আটক
logo

রামুর ঈদগড়ের সন্ত্রাসী কলিম উল্লাহ আটক

কক্সবাজারের রামুর ঈদগড়ের সন্ত্রাসী  কলিম উল্লাহকে আটক করেছে রামু থানা পুলিশ। গত রোববার বিকেলে ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত দেশীয় একটি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। আটক কলিম উল্লাহ ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় নুরুল হকের পুত্র।অভিযানে নেতৃত্ব দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। 

তিনি বলেন, কলিম বহু অপরাধের সাথে জড়িত। তার অবস্থান টের পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, চুরি, অপহরণ, মারামারি, নারী নির্যাতনসহ ১৫টির অধিক মামলা চলমান আছে। অপরাধ নির্মূলে রামু থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন