বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রামপালের ১৩ লাখ টাকার অ্যালুমিনিয়ামসহ ট্রাক ডাকাতি: ইটভাটা থেকে মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২
logo

রামপালের ১৩ লাখ টাকার অ্যালুমিনিয়ামসহ ট্রাক ডাকাতি: ইটভাটা থেকে মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিনে আনা সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়ামবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযানে মালামালসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
​শুক্রবার (৮ মে) ভোররাতে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাকসহ মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মো: জয়নাল আবেদিন (৩৮), পিতা: অজ্ঞাত, গ্রাম: পাগলা উত্তরপাড়া।
২. মো: জুয়েল শিকদার (৩২), পিতা: অজ্ঞাত, গ্রাম: নলধা।
​ঘটনার প্রেক্ষাপট
​পুলিশ ও মামলার বাদীপক্ষ জানায়, রামপাল এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান যৌথভাবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ক্রয় করেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় একটি ভাড়া করা বিআরটিসি ট্রাকে করে মালামালগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া এলাকায় স্থানীয়রা ট্রাকটি থামিয়ে অবৈধ কোনো তামা বা মালামাল আছে কি না তা যাচাই করে। সেখানে কোনো অবৈধ মালামাল না পাওয়ায় তারা ট্রাকটি ছেড়ে দেয়।
​যেভাবে ঘটলো ডাকাতি ​রাত ১টার দিকে ট্রাকটি ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল গতিরোধ করে। তারা চালক ও মালিকপক্ষকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং মালামালসহ দ্রুত পালিয়ে যায়।

​পুলিশের ঝটিকা অভিযান:

ডাকাতির খবর পাওয়ামাত্রই ফকিরহাট মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে ৪টার দিকে মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় ট্রাকটির সন্ধান পায় পুলিশ। সেখান থেকেই লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করা হয় এবং হাতেনাতে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
​ফকিরহাট মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুঁজুন