বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রামপালে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ১৫ জন আহত
logo

রামপালে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ১৫ জন আহত

বাগেরহাটের রামপাল উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার ভাগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে শনিবার (২ মে) রাত ৯টার দিকে। পুলিশ সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের হামলায় ভাগা বাজার এলাকায় বিএনপির কার্যালয়, কাকড়া ডিপো, বিকাশের দোকান, ওষুধের দোকান এবং চায়ের দোকানে ভাঙচুর করা হয়।

বিএনপির আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আকো গ্রুপের প্রধান আকবর হোসেন আকো (৫৫), মাসুদ শেখ (৩৮), খোকন শেখ (৩৬), কামরুল শেখ (৪০), শামীম শেখ (৩২), জাহিদ শেখ (৩৫), হানিফা শেখ (৪০) ও সেকেন শেখ (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ শেখ ও খোকন শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরপক্ষের আহতরা হলেন, আব্বাস শেখ (৪৫), কামাল হোসেন (৩০), সোহাগ শেখ (২০), সাগর শেখ (২০), রাজু শেখ (৪৫), ওসমান শেখ (৪১) ও ইসলাম শেখ (৩০)।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, মৎস্যঘেরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরেই এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

খুঁজুন