৭ দিনের মধ্যেই রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার সম্পন্ন এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আসামিদের যাতে গ্রেফতার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আর রামিসার ঘটনায় সাত ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে অপরাধীকে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসার ঘটনায় আজই চার্জশিট দাখিল হবে। ৫ থেকে ৭ সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আসামির।
ঢাকায় প্রায় ৮০ হাজার মাদকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অফলাইন ও অনলাইনসহ সব ধরনের জুয়া, বেটিং রোধে আইন করছে সরকার। এ সংক্রান্ত ১৮৬৭ সালের আইনের সংস্কার করা হবে। আগামী সংসদেই আইনটি উত্থাপিত হবে।
তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন। ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত দেবে, এটাই সরকারের প্রত্যাশা।
এ সময় গণমাধ্যমের স্বাধীনতা থাকা দরকার বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তবে, সামাজিক মাধ্যমে যেসব অসামাজিক কার্যকলাপ হয়, সেই ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা থাকা উচিত বলে মনে করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের সার্বিক শৃঙ্খলা সৃষ্টি ও বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বিএনপির ৩১ দফার মধ্যে রিকন্সিলিয়েশন কমিশন করার একটি ধরে রাখা হয়েছিল। সেই অবস্থানে এখনো সরকার রয়েছে। তবে এটা করা হবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। অগ্রধিকারমূলক কাজগুলোর মধ্যে এটি এখনও নেই।
রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ দিনের মধ্যেই রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার সম্পন্ন এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আসামিদের যাতে গ্রেফতার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আর রামিসার ঘটনায় সাত ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে অপরাধীকে। সালাহউদ্দিন
আহমদ বলেন, রামিসার ঘটনায় আজই চার্জশিট দাখিল হবে। ৫ থেকে ৭ সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আসামির। ঢাকায় প্রায় ৮০ হাজার মাদকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অফলাইন ও অনলাইনসহ সব ধরনের জুয়া, বেটিং রোধে আইন করছে সরকার। এ সংক্রান্ত ১৮৬৭ সালের আইনের সংস্কার করা হবে। আগামী সংসদেই আইনটি উত্থাপিত হবে। তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন। ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত দেবে, এটাই
সরকারের প্রত্যাশা। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা থাকা দরকার বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তবে, সামাজিক মাধ্যমে যেসব অসামাজিক কার্যকলাপ হয়, সেই ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা থাকা উচিত বলে মনে করেন মন্ত্রী। তিনি আরও বলেন, দেশের সার্বিক শৃঙ্খলা সৃষ্টি ও বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বিএনপির ৩১ দফার মধ্যে রিকন্সিলিয়েশন কমিশন করার একটি ধরে রাখা হয়েছিল। সেই অবস্থানে এখনো সরকার রয়েছে। তবে এটা করা হবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। অগ্রধিকারমূলক কাজগুলোর মধ্যে এটি এখনও নেই।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত