লক্ষ্মীপুর রামগতি পৌর শহরের গরুবাজার এলাকায় একটি মসজিদের পাশেই পৌরসভার ১৫ টি ওয়ার্ডের ময়লা ফেলা হচ্ছে। এতে করে ওই এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জনদুর্ভোগ। ময়লার স্তুপ ঘিরে আশপাশে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও বসতবাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন স্কুল–কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীসহ শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে। কিন্তু দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। ময়লার কারণে এলাকায় মাছি ও মশার উপদ্রব বেড়েছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “মসজিদের পাশে এমনভাবে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক। নামাজে আসা মুসল্লিরাও সমস্যায় পড়ছেন।”
এ বিষয়ে দ্রুত বিকল্প স্থানে ময়লা ফেলার ব্যবস্থা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়তে পারে।