বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রাম আদালত কার্যক্রমে বার্ষিক সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে জয়পুরহাটে পর্যালোচনা সভা
logo

রাম আদালত কার্যক্রমে বার্ষিক সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে জয়পুরহাটে পর্যালোচনা সভা

গ্রাম আদালত কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ও জনবান্ধব করতে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো বার্ষিক অগ্রগতি ও করণীয় বিষয়ক পর্যালোচনা সভা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান এবং গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু ।

এছাড়া গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় আলোচকরা বলেন, গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০২৪ এর আলোকে ইউনিয়ন পরিষদগুলোকে জনগণের সহজপ্রাপ্য ন্যায়বিচার প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সচেতনতামূলক প্রচারণা, প্রশিক্ষণ এবং চলমান কর্মসূচির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে গ্রাম আদালত কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন