বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রাজশাহীতে হোটেল ঘিরে তানোর উপজেলা আ"লীগের সভাপতি কে পুলিশ সোপর্দ
logo

রাজশাহীতে হোটেল ঘিরে তানোর উপজেলা আ"লীগের সভাপতি কে পুলিশ সোপর্দ

রাজশাহী নগরের একটি হোটেল ঘিরে আওয়ামী লীগ নেতাকে বের করে পুলিশে সোপর্দ করেছেন একদল লোক। ওই নেতা হলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম (স্বপন)। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে বিএনপির নেতা–কর্মী পরিচয়ে একদল লোক সাহেববাজার বড় মসজিদের পাশে হোটেলটির সামনে অবস্থান নেন। তাঁরা দাবি করেন, হোটেলের ভেতরে মাইনুল ইসলাম অবস্থান করছেন। হোটেল কর্তৃপক্ষ তা অস্বীকার করলেও পরে সেখানে ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে মাইনুলের মেয়ে ঘটনাস্থলে যান। রাত সাড়ে ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে হোটেল থেকে বের করে আনেন এবং পুলিশ তাঁকে নিয়ে যায়।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী বলেন, ‘শুনেছি রাতে একটি হোটেলে আওয়ামী লীগের লোকজন গোপনে মিটিং করছিলেন। পরে জনতা ঘিরে রাখে। সেখানে বিএনপির নেতা-কর্মীরা থাকতে পারেন। তবে সেখানে কোনো মব হয়নি। পুলিশ তাঁকে আটক করে নিয়ে গেছে। নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ধরনের মব তৈরি করা যাবে না। আর রাজশাহীতে কোনো মবও হয়নি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ  বলেন, হোটেলের সামনে লোকজন জমায়েত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে তাঁকে আটক করে থানায় আনা হয়। কেউ তাঁকে মারধর করেনি। শনিবার তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন