বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রাজশাহী-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারেকের পোষ্টার ফেস্টুন ভাংচুর
logo

রাজশাহী-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারেকের পোষ্টার ফেস্টুন ভাংচুর

রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী)  আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা, জিয়াউর ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের  ফেস্টুন ছিড়ে ভাংচুর ও গায়েব করেছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মাদারিপুর গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জনবহুল মোড়ে ঘটেছে এমন  ফেস্টুন ভাংচুর ও গায়েব করার ঘটনা। 

তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও তানোর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, এমন নেক্কার জনক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেসটুনে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং  প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল। সব ছিড়ে ফেলা হয়েছে।  

রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু শক্রতা থাকা সঠিক না। মনোনয়ন যিনি পাবেন তার হয়ে সবাই কাজ করবে। একাধিক প্রার্থী থাকতে পারে। তাই বলে পোষ্টার ফেস্টুন ছিড়ে কখনো মানুষের মন জয় করা যায় না। তিনি জানান, বিষয়টি শোনার পর তারেক ভাই সহ ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে। 

দুই নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওবাইদুর রহমান জানান, ফেসটুন ছিড়ে ফেলা কোন রাজনৈতিক দলের কাজ হতে পারেনা। শুধু তানোরে না প্রায় আসনে একাধিক প্রার্থী রয়েছে। কিন্তু ছিড়ে ফেলার মত ঘটনা জানা নেই। ধানের শীষের কান্ডারী হবেন যিনি তার হয়ে সবাই কাজ করবে। দলে প্রতিদ্বন্দ্বীতা থাকবে। কিন্তু শুক্রতা থাকা সঠিক না। 

তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে জানা যায়নি। এসব নোংরামি করে কখনো মানুষের মন পাওয়া যায়না। তারেক ভাই নেতাকর্মীদের ধৈর্য সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছেন। দলের হাইকমান্ড বারবার বলছে নিজেদের মধ্যে শুক্রতা করা যাবেনা। তারপরও এনম ঘটনা লজ্জা জনক।

এবিষয়ে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্প্রতি,চলতি মাসের (৪আগস্ট) সোমবার দিবাগত রাতে তানোর থানার মোড় সহ বিভিন্ন জনবহুল মোড়ে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পোস্টার ও ফেস্টুন ছিড়ে গায়েব করার ঘটনা ঘটেছিলো। 

তৃনমুলের ভাষ্য, গত বৃহস্পতিবারে মাদারিপুর সহ কামারগাঁ ইউপিতে ফেসটুন লাগানো হয়। একই দিন রাত আরেক মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেন। উপজেলাজুড়ে তার এসব সভা অনুষ্ঠিত হয়। 

আর একই দিন আরেক মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের ফেসটুন ছিড়ে ফেলা হচ্ছে। ফেসটুন থেকে তারেরকের ছবি ছিড়ে ফেলা হয়েছে। 

শুধু তার না ফেসটুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আপোষ হীন নেত্রী বেগম জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল। সব ছিড়ে ফেলা হয়েছে। এটা অত্যান্ত দু:খ্যজনক ঘটনা। ফেসটুন ছিড়ে মন জয় করা যায় না। বিএনপি বৃহত্তর দল প্রতিযোগিতা থাকবে। কিন্তু শক্রতা থাকা সঠিক না।

থানার ওসি আফজাল হোসেন জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায় নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন