বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সিইসির
logo

রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, নির্বাচন কমিশন (ইসি) তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থাকে বলেও সতর্ক করেছেন তিনি।

আজ সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি পরিপালন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন সিইসি।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। কিন্তু কমিশনের নিয়ত পরিষ্কার।

তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে ইসি।

নির্বাচনী আচরণবিধির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়, তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি পরিপালন যেন নিশ্চিত হয়।

রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত গ্রহণ করেই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা সুন্দর দেশ গড়তে চাই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন