অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
রাজধানীর উত্তরায় পার্কিং করা বাসে আগুন
রাজধানীর উত্তরায় পার্কিং করা বাসে আগুন
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, বাসটি
পার্কিং করা থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের
দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত