বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজের বিস্ফোরণ, মা-বাবা ও তিন সন্তান দগ্ধ
logo

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজের বিস্ফোরণ, মা-বাবা ও তিন সন্তান দগ্ধ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা ও ৩ সন্তান দগ্ধ হয়েছেন, রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায়।তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনি (৩৫), ছেলে তামিম (১৮), রোকন (১৪) ও দেড় বছরের কন্যা শিশু আয়শা।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিম ৪২, রোকন ৬০ ও আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন