বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
সারাবাংলা রাজধানীর পল্লবীর আলোচিত কিশোর গ্যাং কুখ্যাত ‘‘ভইরা দে গ্রুপ’’এর সদস্য কানা রাব্বি গ্রেফতার
logo

রাজধানীর পল্লবীর আলোচিত কিশোর গ্যাং কুখ্যাত ‘‘ভইরা দে গ্রুপ’’এর সদস্য কানা রাব্বি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- র‌্যাব-৪ খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। 

বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, নারীদের ইভটিজিংসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট। 

এরই ধারাবাহিকতায় ০৪ মার্চ ২০২৫ তারিখ রাতে রাজধানীর পল্লবী থানাধীন এলাকা হতে কুখ্যাত‘‘ভইরা দে গ্রুপ’এর সদস্য মোঃ রাব্বি  কানা রাব্বি(২১) ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে কিশোর গ্যাং ‘‘ভইরা দে গ্রুপ‘’এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘‘ভইরা দে গ্রুপ’’ এর উপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ কিশোর গ্যাং এর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন