বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় রাজধানীর মহাখালীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান
logo

রাজধানীর মহাখালীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান

রাজধানীর মহাখালীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন নাসা পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (২০ মে) সকালে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁও লিংক রোডে বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের ২০০/২৫০ জন(আনুমানিক) কর্মচারী বেতন ও বোনাসের দাবিতে রাস্তার একপাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে জানিয়ে বলা হয়, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করারও অনুরোধ করা হয়।

খুঁজুন