বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রাজধানীর কদমতলী এলাকায় আত্মহত্যা প্ররোচনা মামলায় ইবান গ্রেফতার
logo

রাজধানীর কদমতলী এলাকায় আত্মহত্যা প্ররোচনা মামলায় ইবান গ্রেফতার

রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় বসবাসকারী ভিকটিম (২০) এর সাথে ২০২২ সালে আসামী মো: ইবান হাসান (৩০) এর সহিত বিবাহ হয়। বিয়ের পর থেকেই আসামী ইবান ভিকটিমকে সাংসারিক নানা অজুহাতে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে এবং বিভিন্ন সময় ভিকটিমকে মরে যা বলে অপমান করে। গত ১৮/০৩/২০২৫ আসামী ইবান ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মিথ্যা অপবাদ দিয়ে তুই মরে যা মর্মে বিভিন্ন ঘৃণামূলক কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। একপর্যায়ে ভিকটিম অপমান সহ্য করতে না পেরে আসামী ইবানের প্ররোচনায় একই তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় ছারপোকার ঔষুধ পান করে। ভিকটিমের মা তার মেয়ের মুখ হইতে গন্ধ পেয়ে শোর চিৎকার করিলে আশপাশের লোকজন এসে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উল্লেখিত হাসপাতালে ভিকটিম চিকিৎসাধীন মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ডিসিস্টের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় আসামী ইবানের বিরুদ্ধে একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০, তারিখ-২৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০৬ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী ইবান আত্মগোপনে চলে যায়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আত্মহত্যা প্ররোচনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় গতকাল ১১/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ১৯.৪০ ঘটিকায় র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন আমাতুন নূর মহিলা মাদ্রাসা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এই আত্মহত্যা প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামী মোঃ ইবান হাসান (৩০), পিতা- সালেহ আহমেদ, সাং- ধোলাইপাড়, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন