বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
logo

রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেহেদী হাসান ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় মেধাবী ও অস্বচ্ছল ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ (ফাইল, জ্যামিতিক বক্স, স্কেল, খাতা, কলম, বই) বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। 
বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড এবং উন্নয়নের প্রধান হাতিয়ার। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে এবং তারা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে এর পরিসর আর বাড়ানো হবে। 
অনুষ্ঠানে সিনি: উপজেলা মৎস কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, ‍যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।।
অনুষ্ঠান শেষে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে নানা শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

খুঁজুন