ঝালকাঠির রাজাপুরে একটি মাদক আড্ডায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত মিজানুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও রিফাত আরা মৌরি জানান, রাজাপুর উপজেলাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রাজাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার: ১ বছরের কারাদণ্ড
রাজাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার: ১ বছরের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে একটি মাদক আড্ডায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত মিজানুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে ইউএনও রিফাত আরা মৌরি জানান, রাজাপুর উপজেলাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত