বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ
logo

রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ

মেহেদী হাসান ঝালকাঠি প্রতিনিধি: প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স দাবি প্লাস কর্মসূচির আওতায় ঝালকাঠির রাজাপুরে ১৩৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত হাইব্রীড জাতের আমন ধান(মুক্তি-১) সহ বিভিন্ন প্রজাতির উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ৩ টায় রাজাপুর ব্র্যাক শাখা কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ,উর্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স বিশ্বজিত চন্দ্র শীল, ঝালকাঠি ডিস্ট্রিক্ট  কো-অর্ডিনেটর ফারহানা তাবাচ্ছুম,এলাকা ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স হেপী দাস,রাজাপুর শাখার ব্যবস্থাপক হাছনাইন আহমেদ, (বিসিইউপি) ঠাকুরানী  শাখা ব্যবস্থাপক ও অন্যান্য ব্র্যাক কর্মীগন  উপস্থিত ছিলেন।
এ বীজ বিতরণ অনুষ্ঠানে জনপ্রতি ২ কেজি আমন ধান (মুক্তি-১) সহ বেগুন,ঢেরস,শসা,লাউ,ঝিঙ্গা,করলা,পেঁপে,ধুন্দল,চাল কুমড়া,বরবটি,পুঁইশাক,ডাঁটাশাক
সহ ১৩ প্রকারের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ বীজ বপন ও পরিচর্যার বিষয়ে সুবিধাভোগীদের সাথে আলোচনা করেন।

খুঁজুন