বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন পূর্ণিমা কালো শাড়িতে গ্ল্যামারাস
logo

পূর্ণিমা কালো শাড়িতে গ্ল্যামারাস

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, যিনি তার রূপ ও অভিনয় দক্ষতায় আজও দুই প্রজন্মের হৃদয়ে রাজত্ব করছেন। নব্বই দশকের শেষ ভাগে যখন তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন, তখন থেকেই আড়াই দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও তার লাস্যময়ী উপস্থিতি অটুট রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা যথেষ্ট বেশি, যেখানে তিনি নিয়মিত নিজের মনোমুগ্ধকর ছবি শেয়ার করেন এবং ভক্তরা তাকে ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়ে রাখেন। বিশেষ করে তার ‘বয়স যেন থেমে গেছে’ এই অতুলনীয় সৌন্দর্য নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে।

পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, কালো রঙের শাড়িতে সজ্জিত পূর্ণিমা, সঙ্গে মিলিয়ে গহনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।

ছবি প্রকাশের পর মুহূর্তেই কমেন্ট বক্স ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। কারও মন্তব্য, ‘আপনি সেই আগের মতোই সুন্দর।’ আবার কেউ লিখেছেন, ‘বয়স বাড়েনি, দিনে দিনে সুন্দরী হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘কালোতে আপনি বেশিই সুন্দর।’

এছাড়াও অনেকে তার নতুন স্টাইল, মেকআপ ও ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেন।

খুঁজুন