বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
logo

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।

গতকাল মঙ্গলবার (২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে পাঁচ কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

চাকরি ছাড়লেন যারা:

৪১তম বিসিএসের রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র। চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলে।

খুঁজুন