নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহমির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নাহমির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।সোমবার ৫ মে দুপুর ২ টার দিকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের হারপুর বোরাম এলাকায় আত্রাই নদীর ধারে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে।
দুপুরে বৃষ্টি শুরু হলে নাহমির নদীর ধারে ভ্রাম্যমান হাসের খামারে হাস দেখ ভাল কাজ করছিল ওই সময় বজ্রপাতে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।এ ঘটনায় হাস খামারের মালিক বাবু আহত হয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে।পত্নীতলা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মোখলেসুর মেম্বার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নদীর ধারে হাসের খামারে ছিল সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি।
-খবর প্রতিদিন/ সি.ব