বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পত্নীতলা ১৪ বিজিবি সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে
logo

পত্নীতলা ১৪ বিজিবি সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধীনস্থ শীতলমাঠ বিওপির তেপুকুরিয়া গ্রামের সীমান্তে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।                      

জানাগেছে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান চলিয়ে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় আটক করেছে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। 

সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন, পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন