বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়া হলো
logo

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়া হলো

মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জির পদত্যাগে অস্বীকৃতির পর পশ্চিমবঙ্গের রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি।

বৃহস্পতিবার (৭ মে) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাজভবনের প্রকাশিত এক আদেশে বলা হয়েছে, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৭৪-এর ধারা ২-এর উপধারা (বি) অনুযায়ী ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত করা হয়েছে। যদিও আদেশটি আগের দিন জারি করা হয়েছিল, তা বুধবার সন্ধ্যায় জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।

বিধানসভার মেয়াদও বুধবার শেষ হওয়ার কথা ছিল।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি দাবি করেন, নির্বাচনে তিনি পরাজিত হননি এবং বিজেপি যে ফল পেয়েছে তা ‘লুটের’ মাধ্যমে অর্জিত হয়েছে।

তিনি বলেন, ‘আমি হারিনি, তাই আমি রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্র জমা দেব না।’

মমতা ব্যানার্জির এই অবস্থানের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিজেপি নেতারা তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান।

তথ্যসূত্র: এনডিটিভি

খুঁজুন