বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাই: রফিকুল ইসলাম খান
logo

প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাই: রফিকুল ইসলাম খান

সরকার তার ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টাে ঘোষিত সময়ের মধ্যে  নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।   

মঙ্গলবার মাগুরা শহরের দরি মাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে যশোর -কুষ্টিয়া অঞ্চলের উপজেলা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বড় বড় হত্যা মামলার আসামিরা মুক্তি পেলেও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া হচ্ছে না। জামায়াতের নিবন্ধন ঝুলিয়ে রেখে সংগঠনকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছে, জুলাই  গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দ্রুত বিচার করতে হবে,  বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনতে হবে, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনের নির্বাচন কমিশনের প্রধানদের বিচারের আওতায় আনতে হবে। জামায়াত ইসলামীর দাওয়াত গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামের যশোর - কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হোসেনের সভাপতিত্বে ও ড. আলমগীর বিশ্বাসের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান,  অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ এ কে এম আলী মহসিন,  টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন,  চুয়াডাঙ্গা জেলা আমির এডভোকেট রুহুল আমিন, মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকের, মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, যশোর জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক  মনিরুল ইসলামসহ অন্যরা। সভায় এ অঞ্চলের ৭ টি জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃ্ন্দসহ অঞ্চলের ৪৪টি উপজেলার দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন