গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে হিন্দুসম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর ওই দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল। শুক্রবার সকালে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত হলো, কালিয়াকৈর উপজেলার হিজলতলী ঋষিপাড়া এলাকার প্রবাস মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাস (৫) ও নিখোঁজ হলো, একই এলাকার তাপস মনি দাসের ছেলে তন্ময় মনি দাস (৯)।
এলাকাবাসী, পরিবার, ফায়ার সার্ভিস ও ডুবুরী দল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার হিন্দুসম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য ইঞ্জনি চালিত নৌকা যোগে চাপাইর সেতুর তুরাগ নদীতে একত্রি করা হয়।
কিন্তু সন্ধ্যা ৬টার দিকে ওই নদীর পার ঘেঁষে দুই নৌকার মধ্যে সংঘর্ষে একটি নৌকা নদীর পানির নিচে ডুবে যায়। এসময় ওই নৌকায় থাকা ১০ থেকে ১২ জন লোকের মধ্যে প্রায় সবাই সাঁতার কেটে নদীর পাড়ে ও অন্য নৌকায় উঠেন। কিন্তু এদের মধ্যে অঙ্কিতা ও জন্ময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে ব্যর্থ হন। এরপর গভীর রাত পর্যন্ত তাদের অভিযান চালিয়ে চলে যায় ফায়ার সার্ভিস ও ডুবুরী দল।
কিন্তু পরের দিন শুক্রবার সকালে ওই এলাকায় তুরাগ নদীতে এক লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তুরাগ নদী থেকে অঙ্কিতার ভাসমান লাশ উদ্ধার করে। পরে কালিয়াকৈর থানা পুলিশের উপস্থিতিতে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল। কিন্তু অপর শিশু তন্ময় এখনো নিখোঁজ রয়েছে।
এব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের একদিন পর অঙ্কিতা নামে এক শিশুর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিখোঁজ অপর শিশু তন্ময়কে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব