বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় প্রতীকী মূল্যে সরকারি জমি কাউকে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা
logo

প্রতীকী মূল্যে সরকারি জমি কাউকে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন সরকারি জমি কোনো সংস্থাকে আর প্রতীকী মূল্যে দেওয়া হবে না বলে । কোনো সংস্থা এ ধরনের জমি নিতে চাইলে যথাযথ মূল্য দিয়ে নিতে হবে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

এদিকে চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণ করবে সেনাবাহিনী। সে জন্য ১৭ কোটি টাকার বিনিময়ে জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি নেওয়ার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমিটি হস্তান্তর করার বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন,তারা নিতে চেয়েছে। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে দেওয়া হবে না। এখন সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না। জমি নিতে চাইলে অর্থ দিয়ে নিতে হবে। কারণ, প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক ক্ষেত্রে ১০ একর জমির প্রয়োজন থাকলেও প্রতীকী মূল্যের কারণে ১০০ একর জমি দরকার বলে জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন