মাথায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনায়।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছিলেন রাকিবুল ইসলাম। ঘটনার পরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। নিহত রাকিবুর পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে ও শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ দুর্বৃত্তরা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে ৪ রাউন্ড গুলি করে। ওই সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১
প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১
মাথায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন, কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনায়। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর
আহত হয়েছিলেন রাকিবুল ইসলাম। ঘটনার পরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। নিহত রাকিবুর পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে ও শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ দুর্বৃত্তরা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে ৪ রাউন্ড
গুলি করে। ওই সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত