বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় পরিত্যক্ত অবস্থায় দুইটি শটগান,একটি বিদেশি পিস্তল,এবং ৩১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার
logo

পরিত্যক্ত অবস্থায় দুইটি শটগান,একটি বিদেশি পিস্তল,এবং ৩১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় দুইটি শটগান,একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন,৫০ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩১০ রাউন্ড শটগানের গুলি  উদ্ধার করেছে ডিবি 

রাজধানীর পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি ওয়ারী বিভাগ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশী কালো রংয়ের শটগান , একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল , দুটি সিলভার রংয়ের ম্যাগাজিন , ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি  ও ৩১০ টি শটগানের সীসা গুলি  ।

বুধবার (১৮ জুন  ২০২৫ ) পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১:৪৫ ঘটিকায় সেখান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন