বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
logo
হামে ৩৫২ শিশুর মৃত্যু

পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে প্রতিদিন গড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

হামে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাসের মধ্যেই মৃত্যুর হার দেড়গুণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগ এবং সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। সর্বশেষ গতকাল আরও ৯ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

রিট আবেদনে হাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে রিট নিষ্পত্তির আগেই নিহত প্রত্যেক শিশুর পরিবারকে অন্তর্র্বতীকালীন হিসেবে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটের চূড়ান্ত নিষ্পত্তির পর প্রত্যেক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

খুঁজুন