বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পরীক্ষার্থীদের বিদায় ও অধ্যক্ষ সিরাজুল ইসলামের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
logo

পরীক্ষার্থীদের বিদায় ও অধ্যক্ষ সিরাজুল ইসলামের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাক্ষণবাীয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম স্যারের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা এবং বার্ষিক মিলাদ মাহফিল ও দরিদ্র মেধাবী শিক্ষর্থীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার দুপুরে অত্র আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে,জমকালো আয়োজনের মধ্যদিয়ে, অত্র এলাকার মান্যবর ব্যাক্তিগণের উপস্থিতিতে  ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পরীক্ষার্থীদের বিদায় ও অবসরোত্তর শিক্ষকের বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠান আরম্ভের পূর্বে, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে  রজনীগন্ধা স্টিক ও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীগণ ।

ওক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের এডহক কমিটি সভাপতি ডক্টর হাফেজ মো. মাছউদুর রহমানের  সভাপতিত্বে ও উক্ত ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোহসীন সরকার ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গোলাম কিবরিয়ার সঞ্চালণায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার ।

এছাড়াও  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা বোর্ডের  উপ-কলেজ পরিদর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার,  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ও মোহাম্মদ মোশাররফ হোসাইন, অত্র
ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রৌফ, শিবপুর  ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ- সভাপতি কে এম রোকন উদ্দিন,শিবপুর ইউনিয়ন যুবদলের  সাধারণ সম্পাদক শাহিন রেজা  সহ-এলাকার মান্যবর ব্যাক্তিবর্গ ।

উক্ত অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিবপুর ইউনিয়ন ইসলামীয়া দাখিল মাদ্ রাসার এডহক কমিটির সভাপতি হযরত মাওলানা ইদ্রিস মিয়া ।

খুঁজুন