বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় প্রাথমিকে ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয়
logo

প্রাথমিকে ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয়

আগামী অক্টোবর মাস থেকে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হবে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

উপদেষ্টা ড. বিধান রঞ্জন জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। বাকি ২২.১ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। তবে প্রকৃত সাক্ষরতার হার এর চেয়েও কম হতে পারে। তিনি দাবি করেন, পূর্বের সরকার প্রকৃত সাক্ষরতার তথ্য গোপন করেছিল। স্কুল পরিদর্শনের মাধ্যমে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রকৃতপক্ষে সাক্ষর নয়।

তিনি আরও বলেন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো শিশুকে সাক্ষর করে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা হাইস্কুলে গেলে শিক্ষার ক্ষেত্রে বড় গ্যাপ তৈরি হয়।

স্কুলে ছুটি কমানোর বিষয়ে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই সরকার অপ্রয়োজনীয় ছুটিগুলো কমানোর চেষ্টা করছে। পাশাপাশি, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন