বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর
logo

প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাশে থাকার। একই সঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকবো—ইনশাল্লাহ।

এদিকে দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ।

আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বার্ষিক পরীক্ষা সামনে রেখে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতিতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন