বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস পড়াশোনার চাপ ও ব্যস্ততা থেকে সাময়িক মুক্তির উদ্দেশ্যে সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিনব্যাপী ডে-আউট
logo

পড়াশোনার চাপ ও ব্যস্ততা থেকে সাময়িক মুক্তির উদ্দেশ্যে সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিনব্যাপী ডে-আউট

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক আনন্দঘন দিনব্যাপী ভ্রমণ ও মিলনমেলা।

আজ, ৩০ জুলাই, বুধবার, সাভারের সবুজে ঘেরা মোহাম্মদী গার্ডেনে এই আয়োজনে অংশ নেন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকবৃন্দ। সকাল ৮টায় নিটার ক্যাম্পাস থেকে স্টুডেন্ট বাসযোগে যাত্রা শুরু হয় এবং এরপর শুরু হয় এক আনন্দময় দিনের সফর।

শিক্ষাজীবনের চাপ ও ব্যস্ততার মাঝখানে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং আত্মিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করে। বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা, খোলা আকাশের নিচে হাসি-ঠাট্টা আর একসাথে বসে খাওয়া—সবকিছু মিলিয়ে দিনটি পরিণত হয় এক চিরস্মরণীয় অভিজ্ঞতায়।

সিএসই বিভাগের শিক্ষার্থী অমর্ত্য চৌধুরী বলেন, “আমরা চেয়েছিলাম এমন একটি দিন, যেখানে পড়াশোনার বাইরেও একে অপরের সঙ্গে মন খুলে সময় কাটাতে পারি। এই মিলনমেলা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।”

দিনব্যাপী আয়োজনে ছিল নানা ধরণের খেলাধুলা ও সাংস্কৃতিক বিনোদন। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। এমন আয়োজন ভবিষ্যতে আরও হবে—এমনটাই প্রত্যাশা সকলের।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন