বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় প্রার্থিতা হারালেন ১৭ জন
logo

প্রার্থিতা হারালেন ১৭ জন

আপিল শুনানিতে আরও ৭৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা।

বুধবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পঞ্চম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন জানায়, পঞ্চম দিনে ১০০ জনের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩ জনের মনোনয়ন বৈধ, ১৭ জনের মনোনয়ন বাতিল বহাল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়।

এ নিয়ে ৫ দিনে মোট ৩৮০ জনের করা আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের মনোনয়ন মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে ৮১ জনের, আর স্থগিত রয়েছে ২৩ জনের।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ইসিতে চলবে আপিল নিষ্পত্তি।

খুঁজুন