বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে নির্বাচন কমিশনে ১৩১ জন আপিল করেছেন
logo

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে নির্বাচন কমিশনে ১৩১ জন আপিল করেছেন

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ছিল উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় বিকেল ৫টা পার হলেও রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন।

কেন্দ্রীয় আপিল বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল বেশি। নিয়ম অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হয়। এ কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর পর্যন্ত আবেদন গ্রহণ কার্যক্রম চলে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত যারা আপিল করতে নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবার আবেদন গ্রহণ করা হয়েছে। সময় যতই লাগুক, এই প্রক্রিয়া শেষ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

খুঁজুন