বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায়: আল্লামা ইমাম হায়াত
logo

প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায়: আল্লামা ইমাম হায়াত

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি।বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেন, অজ্ঞতা বশতঃঅনেকে ভালো হৃদয়ে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাণে মোস্তফা শব্দটি ব্যবহার করেন। নিয়ত ভালো হলেও ভালোবেসে ব্যবহার করলেও শাণে রেসালাতে এটা সঠিক শব্দ নয়। মোস্তফা শব্দটি শাণে রেসালাতের হাকীকত বুঝতে অক্ষমতা।

মোস্তফা মানে বাছাইকৃত বা মনোনীত বা সিলেক্টেড যা শাণে রেসালাতে  ঈমানের সাথে অসংগতিপূর্ণ। আমাদের প্রিয়নবী দশ জন থেকে বাছাইকৃত একজন নন, আমাদের প্রাণাধিক প্রিয়নবী আল্লাহতাআলার জাতে পাকের অতুলনীয় নুর যিনি সৃষ্টিগতভাবেই। 

আল্লাহতাআলার নুর ও সকল নবী রাসুল আলাইহিমুস সালামগণেরও নবুওয়াত রেসালাত কামালাতের উৎস। আল্লামা ইমাম হায়াত বলেন, কোনো চিরন্তন সত্য প্রাকৃতিক সত্য বাছাইকৃত হয় না, এমনকি মাতাপিতাকেও ইচ্ছা করলেই বাছাই করে যাকে ইচ্ছা মনোনীত করা যায়না।

আমাদের প্রাণাধিক প্রিয়নবী সব সৃষ্টির অস্তিত্বের উৎস এবং সব সৃষ্টির আগে থেকেই সময় ও স্থান সৃষ্টির আগে থেকেই আল্লাহতাআলার নুর রহমত তাজাল্লি ও রেসালাত হিসেবে বিরাজমান ছিলেন আছেন থাকবেন যিনি বাছাইএর উর্ধে অদ্বিতীয় অতুলনীয় এবং আল্লাহতাআলার সকল গুন জ্ঞান মহাসত্তার সাথে চির যুক্ত চির একাকার। 

খুঁজুন