বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পোরশায় প্রতিবছর ছুটি ছাড়াই বিদেশে যান সরকারি কলেজের লাইব্রেরিয়ান: ব্যবস্থা নেয়না কতৃপক্ষ
logo

পোরশায় প্রতিবছর ছুটি ছাড়াই বিদেশে যান সরকারি কলেজের লাইব্রেরিয়ান: ব্যবস্থা নেয়না কতৃপক্ষ

নওগাঁর পোরশা সরকারি কলেজের সহকারী লাইব্রেরিয়ান শাহ্ কাওছার কামাল চৌধুরী ছুটি নেওয়া ছাড়ায় প্রতিবছর বিদেশে যাতায়াত করেন। প্রতিবছর তিনি ছুটি নেওয়া ছাড়াই প্রায় দেড় মাস থাকেন বিদেশে। প্রতি বছরের ন্যায় এবছরও তিনি চলে গেছেন বিদেশে। বিদেশে যাওয়ার ৩সপ্তাহ পার হলেও কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ।  

জানা গেছে, কাওছার কামাল দীর্ঘদিন ধরে আমদা ট্যুর এন্ড ট্রাভেলস এবং আমদা হজ্ব গ্রুপের প্রতিনিধি হিসাবে বাণিজ্য করেন। প্রতিবছর তিনি হাজি সংগ্রহ করে তাদের হজ্ব করাতে সৌদি আরব নিয়ে যাওয়া-আসা করেন। আর সেখানে তিনি প্রায় দেড় মাস অবস্থান করেন। ছুটি ছাড়াই তিনি প্রতিবছর দেড় মাস কলেজের বাইরে থাকেন কলেজের অধ্যক্ষকে ম্যানেজ করে। 

কাওছার কামালের ছোট ভাই শাহ্ সুফি কামাল চৌধুরী জানান, তার বড় ভাই ১২বছর ধরে হজ্ব কাফেলার সাথে যুক্ত আছেন। তিনি প্রতি বছর ছুটি ছাড়াই এভাবে দেশের বাইরে যান। এবছর তিনি গত ২৮মে হাজিদের নিয়ে চলে গেছেন।   

এ ব্যাপারে সৌদি আরব থাকায় লাইব্রেরিয়ান কাওছার কামালের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভিন, কাওছার কামালের ব্যাপারে কোন মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন, এবছর তাকে ১ ও ২জুন পর্যন্ত দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। যেহেতু তিনি দেশের বাইরে, তাই আমি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারিনি।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে আমার করার কিছুই নেই। ব্যবস্থা নিতে পারে একমাত্র মাউশি অধিদপ্তর।
   
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো: শাহজাহান বলেন, বিষয়টি সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন