বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পোরশায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা
logo

পোরশায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

নওগাঁর পোরশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন গড়ার দায়িত্ব শিক্ষকের। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষকদের সারা বছরই প্রশিক্ষণ দিয়ে থাকেন। কিন্তু সে প্রশিক্ষণের বাস্তবায়নের ক্ষেত্রে আগ্রহ ও মনিটরিং এর ঘাটতি রয়েছে।

শিশুরা তাদের শিক্ষককে অনুকরণ করে থাকে, তাই শিশুদের সামনে অনুকরণীয় হয়ে উঠতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
সভায় সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয়নুল আবেদীনসহ উপজেলার ৮৭জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন