বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পোরশায় মাদ্রাসার শয়ন কক্ষে সাপের কামড়ে শিশুর মৃত্যু
logo

পোরশায় মাদ্রাসার শয়ন কক্ষে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে আব্দুর রহিম(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহমুদুল্লাহ(১০) নামের অপর এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।  নিহত শিশু আব্দুর রহিম উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে ও আহত মাহমুদুল্লাহ একই এলাকার গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্যান্য শিক্ষার্থীদের সাথে উপজেলার বালাশহীদ হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে এই দুই শিক্ষার্থী। গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে মাদ্রাসার শয়ন কক্ষে সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে বিষধর সাপ কামড় দিলে তারা অসুস্থ্য হয়ে পড়ে। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায়। অবস্থার অবনতি দেখে মাহমুদুল্লাহকে রাজশাহী মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসক।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন