বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক
logo

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় কুবেদ আলী(২৫) নামের এক গরু চোর ও সাইজুল ইসলাম(৩০) এবং মিলন(৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

আটকৃত কুবেদ আলী উপজেলার কালাইবাড়ি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে, সাইজুল ইসলাম একই জেলার সাপাহার উপজেলার গোয়ালা(কয়েন্দা) গ্রামের কুদ্দুস আলীর ছেলে ও মিলন একই উপজেলার খোট্টাপাড়া (হাড়িপাড়া) গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে। এদের মধ্যে কুবেদকে কালাইবাড়ি মহিলা মাদ্রাসা এলাকা থেকে এবং মাদক ব্যবসায়ী দুজনকে পোরশা উপজেলার বাদকয়েন্দা এলাকা থেকে ১৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

এ ব্যাপারে পোরশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে ও আটকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন