বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পোরশায় গৃহবধুকে ধর্ষনের মামলায় আটক ১
logo

পোরশায় গৃহবধুকে ধর্ষনের মামলায় আটক ১

নওগাঁর পোরশায় গৃহবধুকে ধর্ষনের মামলায় আনোয়ার হোসেন(৪৩) নামের একজনকে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটক আনোয়ার সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে।

থানায় মামলা সূত্রে জানা গেছে, গত ২৭/০৫/২০২৫ইং তারিখ রাতে ঐ গৃহবধুর স্বামী ও সন্তান বাড়িতে না থাকার সুযোগে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আনোয়ার হোসেন গেট দিয়ে বাড়ীতে প্রবেশ করে এবং ঘরের দরজা না থাকায় ঘরের ভিতরে প্রবেশ করে। 

এসময় আনোয়ারকে দেখে তিনি চিৎকার করার চেষ্টা করলে আনোয়ার তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রান নাশের হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে নাসরিনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার থানায় এসে মামলা করেন ধর্ষনের শীকার ঐ গৃহবধু।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, মামলা হওয়ার পরই আমরা অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছি। এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন