বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পোরশায় বিএনপির ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময়
logo

পোরশায় বিএনপির ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময়

নওগাঁর পোরশায় বিএনপির ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডলের সভাপতিত্ব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গনি, যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন