বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিল ভারত
logo

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিল ভারত

নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম(৪০) নামের এক বাংলাদেশী রাখালকে গুলি করে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার রাত ৯টায় পোরশা সীমান্তের ২৩২নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের নিকট ইব্রাহিমের লাশ হস্তান্তর করে বিএসএফ।

এর আগে গত বৃহস্পতিবার সকালে সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু চরাতে সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। বিষয়টি জানতে পেরে বাংলাদেশী সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র নিকট জানতে চাইলে ইব্রাহিমকে হত্যার কথা অস্বীকার করে বিএসএফ। পরে চিঠি চালাচালির ২দিন পর ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করে এবং ৩দিন পর তার অর্ধগলিত লাশ ফেরত দেয় বিএসএফ।

লাশ হস্তান্তরের সময় ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানসহ স্থানীয় থানা পুলিশ, বিজিবি, বিএসএফ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন