পঞ্চগড়ের বোদায় চারটি পেট্রোল পাম্পে (ফিলিং ষ্টেশন) ওজনে কম ও এক্সক্লোসিভ এক্টের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৪ আগষ্ট) বিকেলে বোদা উপজেলার মেসার্স সাবাব ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার, মেসার্স জান্নাত ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার টাকা, নর্দান এলপিজি ফিলিং ষ্টেশনকে ১০ হাজার টাকা ও কাসরাত ফিলিং ষ্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ।
এ সময় বোদা থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান, বোদা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে মোবাইল কোট পরিচালনা করি।
তিনি বলেন, পেট্রোল ও ডিজেল (জ্বালানী তেল) মাপে কম দেয়ার অভিযোগে এবং এক্সক্লোসিভ এক্টের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে চারটি ফিলিং স্টেশনকে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।
-খবরপ্রতিদিন/ সি.ব